More

    ঢাকায় লেক থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঢাকার গুলশান লেক পাড় থেকে এক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঘটনাটি নিশ্চিত করেন ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহমেদ মাসুদ।

    নিহত ব্যক্তির নাম সৌরভ হোসেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতের কোনো এক সময়ে তিন-চারজন ব্যক্তি সৌরভকে কুপিয়ে হত্যা করে।

    তার শরীরে ১০–১১টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি সূর্যমনি ইউনিয়ন ছাত্রদল নেতা বলে গুঞ্জন থাকলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান ঘটনাটির তদন্ত করছেন।  তিনি বলেন, রাত ১১টা ৪০ মিনিটে খবর পেয়ে আমরা রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

    তার পরিবার থানায় লিখিত অভিযোগ দেবেন। তবে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা এখনও নিশ্চিত নই। এসি আলী আহমেদ মাসুদ বলেন, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৫৫ নম্বর রোডের শেষ মাথায় লেকের পাশের ওয়াকওয়ে থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ice Casino rowniez oferuje atrakcyjna oferte bonusowa, w tym bonusy bez depozytu

    Vulkan Bet teraz oferuje bonus bez depozytu do wysokosc jedno C zl lub po prostu po prostu 25 EUR...