More

    ভোলার আওয়ামী লীগ নেতা ককটেলসহ রাজধানীতে আটক

    অবশ্যই পরুন

    রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান থেকে দুটি ককটেলসহ মো. আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উদ্যান সোলনা কনভেনশন হলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

    তিনি ভোলার বোরহান উদ্দিনের ৯ নম্বর দেউলিয়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চরটিটিয়া গ্রামের মৃত আব্দুল হক মল্লিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় জনতা ও পুলিশের সহায়তায় আমরা একজনকে আটক করি।

    পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ককটেল পাওয়া যায়। ওসি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভোলার বোরহান উদ্দিনের একটি ইউনিয়নের বর্তমান মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

    পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ চলমান রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...