More

    বাকেরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত লকডাউনের নামে নাশকতা ঠেকাতে বিএনপির মহড়া

    অবশ্যই পরুন

    বরিশাল সংবাদ দাতা : নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন এর নামে নাশকতা ঠেকাতে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে মোটরসাইকেল মহড়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের পূর্ব ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন প্রতিরোধে এবং লকডাউনের নামে নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে বাকেরগঞ্জ পৌরসভা সহ আশপাশের ইউনিয়নগুলোর গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টে অবস্থান নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

    অপরদিকে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নেয়, এবং সারাদিন বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়ার মাধ্যমে সতর্ক পর্যবেক্ষণ করেছে যাহাতে কোথাও কোন দুষ্কৃতিকারী নৈরাজ্য সৃষ্টি করতে না পারে।

    বাকেরগঞ্জে বিএনপি মটর সাইকেল মহড়ায় অংশগ্রহণ কারী পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার বলেন,বিএনপি জনগণের দল, জনগণের অধিকার রক্ষার জন্য বিএনপি সবসময় রাজপথে ছিল, ভবিষ্যতে জনগণের পাশে থাকবে।

    দেশকে অস্থিতিশীল তৈরির পায়তারায় নৈরাজ্য সৃষ্টি কারী কোনো অপশক্তি যতই ষড়যন্ত্র করুক বিএনপির জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে। সারা দেশের শান্তিপ্রিয় জনগণ ঐক্যবদ্ধ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...