More

    ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

    অবশ্যই পরুন

    প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দ্বীপজেলা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। তারা হলেন: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

    শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন, এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন উপদেষ্টাগণ।

    পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা দুটি জায়গা দেখলাম, এরমধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেবো। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি আছে, তো ওইটাই যেন আমরা কাজে লাগাতে পারি সেজন্য আরেকটু পরীক্ষার দরকার আছে। তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে।

    এই গ্যাসকে আমরা দেশের কাজে লাগাতে পারি। আমরা গ্যাসের থেকে স্যার উৎপাদন করতে পারি এজন্য একটা কারখানা করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি দেখার জন্য এসেছি। এ সময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    এর আগে, এদিন সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টাগণ। বাংলাদেশ গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের তথ্যমতে, ভোলা জেলার গ্যাসফিল্ডসমুহে মজুদকৃত গ্যাসের পরিমাণ ২ দশমিক ২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...