More

    মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়ক রাস্তা গাছ কেটে অবরোধ করে দুর্বৃত্তরা

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর থেকে মেলকাই অংশে ঢাকা–বরিশাল মহাসড়কে শনিবার ভোরে দুর্বৃত্তরা বড় বড় গাছ কেটে ফেলে সড়কে ফেলে রাখে। হঠাৎ সড়ক অবরোধ হয়ে পড়লে ওই মহাসড়কের দুইদিকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও স্থানীয়দের মধ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ অপসারণে কাজ শুরু করে কালকিনি ফায়ার সার্ভিস, কালকিনি ও ডাসার থানার পুলিশ, পাশাপাশি এলাকার বিএনপি নেতাকর্মীরাও উদ্ধারকাজে যুক্ত হন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়ক পরিষ্কারের কাজ চলছে।

    এ ঘটনায় স্থানীয়রা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে গাছ কেটে মহাসড়ক অবরোধ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তবে কারা এই নাশকতা ঘটিয়েছে তা নিশ্চিত হয়েছে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, সড়ক দ্রুত স্বাভাবিক করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Odkrywanie twindor

    Odkrywanie twindor twindor to zaufany wybór dla użytkowników poszukujących rozrywki online. Operator oferuje wszechstronne środowisko łączące emocje, komfort i niezawodność....