More

    ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১, আহত ৩

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহানারা (৮৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশাটিতে থাকা আরো ৩ যাত্রী আহত হয়েছেন।

    আজ শুক্রবার (২১ নভেম্বর) ভোরে বোরহানউদ্দিন উপজেলার টবগী উদয়পুর রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লালমোহন উপজেলার চতলা গ্রামের বাসিন্দা আক্তারুজ্জামানের স্ত্রী। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আজ শুক্রবার ভোরে তারা অটোরিকশাযোগে লালমোহন থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল।

    এ সময় উদয়পুর রাস্তার মাথা এলাকায় পৌঁছলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে অটোরিকশাটির এক যাত্রী নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    All the online game (apart from alive agent) is to explore arbitrary matter machines (RNGs) to make sure fairness

    All of the user on this page enjoys an indigenous apple's ios and you may Android application that have...