More

    গলাচিপায় ৮০০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় ৮০০ পিছ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানার পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে খেয়াঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেপ্তারকৃত দুজন হলো —নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার কামাল ব্যাপারির স্ত্রী মোসাঃ সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের দক্ষিণ রনগোপালদি গ্রামের মো. ফোরকান বয়াতির ছেলে মো. পলাশ বয়াতি (৩০)।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
    তিনি আরো বলেন , উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তারকৃতদের থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    এনএসআইয়ের তথ্যে বরিশালে ৮ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা ২.৮২ লাখ টাকা

    বরিশাল মহানগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে...