More

    বিপিএলে আসছে নোয়াখালী, থাকছে চট্টগ্রামও

    অবশ্যই পরুন

    শেষ হয়েও যেন শেষ হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিতর্ক। নতুন নতুন গুঞ্জন ছড়াচ্ছে প্রতিনিয়ত। এর মাঝেই ক্রিকেট পাড়ায় ছড়িয়েছে চমকে দেয়ার মতো খবর, আগামী আসরে দেখা যেতে পারে নোয়াখালীকে।

    গত ১১ অক্টোবর বিপিএলের জন্য ১০টি অঞ্চলের নাম প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লার সাথে প্রথমবারের মতো নোয়াখালী ও ময়মনসিংহের নাম এসেছিল।

    ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড। যদিও প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে বিপিএলে দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে যায় প্রতিষ্ঠানটি।

    তবে মাসখানেকের ব্যবধানে ফের নোয়াখালীর বিপিএলে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে। বিসিবি সূত্রে জানা গেছে, নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারে দেশ ট্রাভেলস।

    শুরুতে বিপিএলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। যদিও প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে গেলেও শর্তপূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা।

    এর আগে দু’দফা যাচাই-বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত ৫ নভেম্বর আগামী পাঁচ বিপিএলের জন্য পাঁচ ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল।

    পুরনো দলগুলোর মাঝে ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তাদের সাথে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।

    তবে ফ্রাঞ্চাইজি পেতে শর্তানুযায়ী, পাঁচ কর্মদিবসের মধ্যে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হতো তাদের।

    সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে বেশিভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় ১৮ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। সেই সময়ের মাঝেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি।

    গুঞ্জন উঠেছে, ব্যাংক গ্যারান্টি না দেয়া এবং অন্যান্য ইস্যুতে ট্রায়াঙ্গল সার্ভিসেসের মালিকানাধীন চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে না বিসিবি।

    যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানায়নি তারা।

    এর মাঝেই গুঞ্জন উঠেছে বিপিএলে যুক্ত হতে পারে দেশ ট্রাভেলস। প্রথমে শোনা যাচ্ছিল, হয়তো চট্টগ্রামের মালিকানাই দেশ ট্রাভেলসকে দিতে পারে বিসিবি, তবে শনিবার রটেছে নতুন খবর।

    একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে বরং আরো একটি দল বাড়ানো হচ্ছে আসরে। যেখানে প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী। যাদের মালিকানায় রয়েছে দেশ ট্রাভেলস।

    তবে বিষয়টি এখনো পুরোপুরি গুঞ্জন। তেমন কিছুই জানায়নি বিসিবি। তবে যদি তাই হয়, তবে আগামী বিপিএলে দেখা যাবে ছয়টি দল। তবে পাঁচ দল খেলবে, নাকি ছয় দল- তা সময়ই বলে দেবে।

    উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচতারকা হোটেলে বিপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল দু’জন করে দেশী ও বিদেশী ক্রিকেটারের সাথে চুক্তি করতে পারবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...