More

    আগামীকাল নিজ নির্বাচনী এলাকায় ১১ দিনের সফরে আসছেন নয়ন।

    অবশ্যই পরুন

    জে এইচ রাজু, স্টাফ রিপোর্টার‎ : ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ১১৭ ভোলা-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। সেই প্রেক্ষাপটে নিজ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন। তার আগমনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

    জনাব নূরুল ইসলাম নয়ন বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায় আগামী ১১ দিন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে গণ সংযোগ করবেন এবং দলকে ঐক্যবদ্ধ ও সাংগঠনিক শক্তিকে বেগবান করার লক্ষ্যে উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করবেন পাশাপাশি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে নির্বাচন নিয়ে আলাপ-আলোচনা করবেন।

    ‎চরফ্যাশন উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, আগামী কাল সোমবার (২৪ নভেম্বর ) সকালে মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সাহেব চরফ্যাশন পৌঁছাবেন। চরফ্যাশনে আসলে স্থানীয় হাজার হাজার নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করবেন।

    ‎আরও জানা যায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো মাঠ পর্যায়ে সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে,সেই ধারাবাহিকতায় নয়ন চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সভা, কর্মী বৈঠক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

    ‎চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন,যুবদল আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স জানান, গত ৩২ বছরে চরফ্যাশনের বিএনপি’র নেতাকর্মীরা স্থানীয় এমপি প্রার্থী পাননি, এবার আগামী সংসদ নির্বাচনে এ অঞ্চলের মানুষের আশার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে,

    আগামী কাল নিজ এলাকার সন্তান এমপি প্রার্থী হিসেবে সফরের সময় তিনি দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করবেন, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান আরও সুসংহত করতে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা করবেন তাছাড়া বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...