More

    বগুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

    অবশ্যই পরুন

    বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কৈপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যৌতুকের জন্য চাপ সৃষ্টিকারী তার স্বামী রিয়াজুল নাফিস (২২) জড়িত।

    এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, তিন মাস আগে গাবতলী উপজেলার নশিপুর গ্রামের রিয়াজুল নাফিসের সঙ্গে কাহালু উপজেলার মুরইল গ্রামের আফিয়ার প্রেমের সম্পর্কের জেরে পরিবারের অমতে বিয়ে হয়। দুই পক্ষের অসম্মতির কারণে বিয়ের পর থেকে তারা বগুড়া শহরের কৈপাড়া এলাকার একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। আফিয়ার স্বজনদের অভিযোগ, সম্প্রতি নাফিসের পরিবার বিয়ের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আফিয়ার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করে।

    পরিবারকে রাজি করানোর জন্য আফিয়া গত বৃহস্পতিবার নিজ বাড়িতে যান এবং রোববার দুপুরে শহরের ভাড়া বাসায় ফেরেন। এরপর সন্ধ্যায় আফিয়া মুঠোফোনে একাধিকবার তার বাবা-মাকে কল করে ‘আমাকে বাঁচাও’ বলে আকুতি জানান। খবর পেয়ে তার বাবা-মা দ্রুত কৈপাড়ার ভাড়া বাসায় পৌঁছান। সেখানে তারা ঘরের জানালার গ্রিলের সঙ্গে আফিয়ার ওড়না পেঁচানো অবস্থায় তার নিথর দেহ দেখতে পান।

    এই সময়ে স্বামী রিয়াজুল নাফিস পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আটক করে। আফিয়ার স্বজনদের দৃঢ় দাবি—যৌতুকের টাকা দিতে না পারায় নাফিস আফিয়াকে চরম নির্যাতন করে শ্বাসরোধে হত্যা করেছেন। আফিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং সেখানে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত রিয়াজুল নাফিসকে আটক করে থানায় নিয়ে যায়। বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘অভিযুক্তকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।

    এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। অভিযোগ সাপেক্ষে আটক নাফিসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genau so hab meine wenigkeit nebensachlich begonnen, vorab meinereiner gro?ere Drohnen riskiert hab

    Hier zeig meine wenigkeit dir, wafer Casinos schon nicht bevor three� tun unter anderem irgendwo du selbst waschecht fette...