More

    সাগরে সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ

    অবশ্যই পরুন

    আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আর দক্ষিণ আন্দামান সাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে।

    এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

    রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genau so hab meine wenigkeit nebensachlich begonnen, vorab meinereiner gro?ere Drohnen riskiert hab

    Hier zeig meine wenigkeit dir, wafer Casinos schon nicht bevor three� tun unter anderem irgendwo du selbst waschecht fette...