More

    বাকেরগঞ্জে জুমা বাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জে বিভিন্ন মসজিদে জুমার নামায শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ নভেম্বর শুক্রবার বাদ জুমা বাকেরগঞ্জ থানা জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

    বরিশাল জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন খানের উদ্যোগে জুমা শেষে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিকদার, সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল মসজিদে জুমার নামাজের পর তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Казино Игри Безплатно бип бип казино без Регистрация 2026

    Slotino online може да бъде считано за утвърдено казино в интернет, което предлага необходимото, за да бъде предпочитан избор...