More

    জনগণ ও স্থানীয় নেতা–কর্মীদের সমর্থনেই বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হবেন — হাসান মামুন

    অবশ্যই পরুন

    তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে—এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ৪নং পানপট্টি ইউনিয়নে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ নভেম্বর বিকাল ৫টায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

    সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান ও পানপট্টি ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হালিম (ডলি) চৌকিদার।

    প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার।
    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—পৌর বিএনপি সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, এডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান, মো. মাসুদ রানা, সদস্য শাহাদাত হোসেন বুলবুল, মো. রিয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, “পটুয়াখালী–৩ আসনে গত ৪৬ বছরের আন্দোলন–সংগ্রামের পরও আমরা কাঙ্ক্ষিত বিজয় পাইনি। ১৭ বছর ভোটাধিকার হরণের পর ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এখন আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। কোনো ভাড়াটে প্রার্থীকে এই এলাকার জনগণ গ্রহণ করবে না। জনগণ ও স্থানীয় নেতা–কর্মীদের সমর্থনেই বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত হবেন। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না।”

    তিনি আরও বলেন, “আমরা সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও ভ্রাতৃত্ব রক্ষা করবো। মুসলিম ও সনাতন—উভয় সম্প্রদায়ের সমান উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।”
    পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...