More

    আগৈলঝাড়ায় কৃষকদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা কৃষকদলের উদ্যোগে বিএনপির
    চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও
    সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের গুপ্তেরহাট বাজারে এ দোয়া
    মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, কৃষকদল, যুবদল,
    স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, তাতীদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের
    নেতা—কর্মীরা উপস্থিত ছিলেন।

    মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের
    গণতন্ত্রের প্রতীক। তার অসুস্থতায় দেশবাসী উদ্বিগ্ন। আমরা আল্লাহর
    কাছে দোয়া করছি যেন তিনি সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে
    আসেন।

    মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব মো.
    সেলিম হোসেন, গৈলা ইউনিয়ন বিএনপির আহবায়ক এনায়েত হোসেন
    খান মনু, সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা কৃষকদলের
    আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, সদস্য সচিব নূর আলম বেপারী,
    যুগ্ম—আহবায়ক সুমন মারামত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল
    ইসলাম শাহেদ, বিআরডিবির চেয়ারম্যান আক্তারউজ্জামান, গৈলা ইউনিয়ন
    বিএনপি নেতা রহিম হাওলাদারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা—
    কর্মীরা।

    খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন
    গুপ্তেরহাট জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.