More

    ববির ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ

    অবশ্যই পরুন

    গত চার দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যাল ক্যাম্পাসে চাপা অস্বস্তি বিরাজ করছিল সেখানকার শিক্ষার্থীদের জন্য। আজ র‌বিবা‌র (৩০ নভেম্বর) প্রতিষ্ঠানটির পদার্থবিজ্ঞান বিভাগের এক নবীন শিক্ষার্থীর লিখিত অভিযোগে সেই অস্বস্তি এবার বিস্ফোরিত।

    নবীন শিক্ষার্থীর অভিযোগ, একদল সিনিয়র শিক্ষার্থীর হাতে তিনি র‍্যাগিংয়ের শিকার হয়েছেন। রাতভর অপমান, ঠাট্টা আর ভয় দেখানো হ‌য়ে‌ছে তাকে। সবকিছু মিলিয়ে তার স‌ঙ্গে যা ঘটেছে তা নবীন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম অধ্যায়কে রীতিমতো দুঃস্বপ্নে পরিণত করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ নভেম্বর) রা‌তে ক‌্যাম্পা‌সের বাইরে। অভিযোগকারী আল শাহারিয়ার মোহাম্মদ মুস্তাকিম মজুমদার বিভাগটির ১১তম ব্যাচের ছাত্র। র‌বিবার দুপুরে তিনি উপাচার্য, প্রক্টর এবং বিভাগের চেয়ারম্যানের কাছে তিনটি পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযো‌গে নাম উঠে এসেছে দশম ব্যাচের পাঁচ শিক্ষার্থীর।

    তারা হ‌লেন নাফিজ ফারদিন আকন্দ স্বপ্নীল, মোহাম্মদ শামীম উদ্দিন, ইমন মাহমুদ, নেহাল আহমেদ ও মিরাজ। অভিযোগের বিবরণ অনুযায়ী, ‘বুধবার রাত ৮টার দিকে সিনিয়রদের নির্দেশে রুপাতলী হাউজিং মাঠে পৌঁছাই। আমরা ছিলাম ২৮ জন। সেখান থেকে বাসে তুলে টোল প্লাজার পাশের এক বাসায় নিয়ে যাওয়া হয়। কক্ষে তুলেই গেট বন্ধ। তারপর সব মোবাইল, ডিভাইস বাজেয়াপ্ত, যেন কোনো প্রমাণ না থাকে।’ এরপর শুরু হয়, অভিযোগকারীর ভাষায় ‘অমানবিক মানসিক নির্যাতন’। কখনো কবিতা আবৃত্তি করতে বাধ্য করা, না করলে ‘মেন্টাল’ আখ্যা দেওয়া, বাবা-মাকে নিয়ে অশ্রাব্য মন্তব্য।

    কখনো অভিনয়ের নামে সহপাঠীদের নিয়ে অশোভন দৃশ্য তৈরি করতে চাপ। চোখে জল দেখলে কটূক্তি, ‘সিম্পেথি পেতে কান্না করছিস?’ এমনকি লাঠি এনে মারার ভয় দেখানো হয়। অভিযোগ আরো এগিয়ে যায়। বলা হয়, ছোট প্যান্ট পরিয়ে নাচতে বলা হয়েছে। প্রস্রাবের জন্য ওয়াশরুমে যেতে চাইলে দেওয়া হয়েছে বোতল, ‘এখানেই করো’। এমন‌কি দরজা খুলে রেখে ওয়াশরুম ব্যবহার করতে চাপ দেওয়া হয়। শীতের রাতে শার্ট খুলতে বাধ্য করা হয়। শেষে বিস্কুট দিয়ে বলা হয়, ‘কুকুরের মতো চেটে খা’।

    অভিযোগকারী বলেন, ‘এত অপমানের পর আর নিজেকে সামলাতে পারিনি, বসে বসে কাঁদছিলাম।’ অভিযুক্তদের একজন মোহাম্মদ শামীম উদ্দিন অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ‘জুনিয়রদের নিয়ে পিকনিক করছিলাম। একটু রাগারাগি হয়েছে, ব্যাস। র‍্যাগিং নয়।’

    ববি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম সাংবা‌দিক‌দের বলেন, ‘লি‌খিত অভিযোগ পেয়েছি। র‍্যাগিংয়ের ক্ষেত্রে আমাদের নীতি স্পষ্ট, আর তা হ‌চ্ছে জিরো টলারেন্স। তদন্ত কমিটি হচ্ছে। প্রমাণ মিললে ব্যবস্থা কঠোরই হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Patient_reflexes_are_key_when_helping_your_chicken_cross_the_chickenroad_safely

    Patient reflexes are key when helping your chicken cross the chickenroad safely from speeding carsUnderstanding the Core Gameplay LoopDifficulty...