More

    উজিরপুরে ল -পল্টুনের চাপায় ডাব বিক্রেতার মৃত্যু, আটক-২

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরের হারতায় ল ও ঘাটের পল্টুনের চাপায় জিতেন বিশ্বাস (৩৫) নামে এক ডাব ব্যবসায়ির মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে হারতা বাজার সংলগ্ন দক্ষিন পাড় ল ঘাটে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ল টি ও তার সুকানিসহ দুই জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত জিতেন বিশ্বাস উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ী গ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে এবং একজন ভ্রাম্যমান ডাব বিক্রেতা ছিলেন। রোববার বিকেলে জিতেন ডাব বোঝাই ট্রলার নিয়ে হারতা ল ঘাটের পল্টুনের সাথে বাঁধতে ছিলো। এ সময় বেপরোয়া গতির ঢাকাগামী এম.ভি যুবরাজ-১ ল টি হারতা ঘাটের পল্টুনের সাথে নোঙর করলে ল ও পল্টুনের মাঝে জিতেন চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো: মাহাতাব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নাজিরপুরের বৈঠাঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ল টি যাত্রি তোলার জন্য হারতা ঘাটের পল্টুনে নোঙর করতে আসলে নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ল টি ও তার সুকানি গিয়াস উদ্দিনসহ দুই জনকে আটক করা হয়েছে। একই সাথে নিহতর লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ নিহতর স্বজনরা অভিযোগ করেন, ‘ল কর্তৃপক্ষের ভুলের কারণে জিতেনের মৃত্যু হয়েছে। যখন ল টি পল্টুনে নোঙর করতে আসে তখনও বেপরোয়া গতিতে ছিলো। এই বেপরোয়া গতির কারনেই জিতেন চাপা পড়ে মারা গেছে।’ উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার জানান, ‘ঘাতক ল ও তার সুকানিসহ দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত জিতেনের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...