More

    প্রাথমিকে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষকদের কড়া বার্তা মন্ত্রণালয়ের

    অবশ্যই পরুন

    ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। এতে বার্ষিক পরীক্ষা নিয়ে চরম ভোগান্তি ও শঙ্কার মধ্যে রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

    এ অবস্থায় শিক্ষকদের অবিলম্বে পরীক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

    এতে বলা হয়, কেউ পরীক্ষা না নিয়ে কর্মবিরতি বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে গেলে তার বিরুদ্ধে সরকারি চাকরি আইন, আচরণ বিধিমালা ও ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে। এর আগে, গত ৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকদের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের দাবি ‘যৌক্তিক’ বলে বিবেচিত হয়েছে এবং বিষয়টি নিয়ে অর্থ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় ও পে-কমিশনের সঙ্গে আলোচনা চলছে।

    পে-কমিশনে সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণ নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর অর্থ বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও এতে জানানো হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Des experimente ne fortification contentent pas du tout en tenant feuilleter leurs salle de jeu egalement leurs curistes allumes

    Vous souhaitez simplement les meilleurs liberalite de appreciee ? 777avis est mon comparateur en tenant casinos un tantinet fetiche...