More

    বেগম খালেদা জিয়া হচ্ছেন জাতীয়তাবাদের প্রতীক

    অবশ্যই পরুন

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন—বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। দল-মত নির্বিশেষে দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খেতাব দিয়েছেন। তিনি আরও বলেন, ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার আপসহীন নেত্রী হিসেবে উত্থান ঘটে।

    দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। তিনি অভিযোগ করেন, দেশ ও দলের মধ্যে ঘাঁটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সময়ে খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাপ প্রয়োগ করলেও তিনি এ দেশের মানুষকে ছেড়ে যাননি। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন—বিগত ১৫ বছরে পতিত আওয়ামী লীগের শাসনামলে নানা অন্যায় মামলার শিকার হয়ে টানা সাত বছর কারাবন্দি জীবন কাটিয়েছেন খালেদা জিয়া।

    তবুও তিনি আপস করেননি। সেনাসমর্থিত ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর তিনি সব মামলায় জামিন পান। কারাগারে থাকাকালে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি দেশ ছাড়েননি। গত ১৫ বছরে নানা নির্যাতনের মুখে পড়েও তাকে কারাগারেও থাকতে হয়েছে। কিন্তু তবুও খালেদা জিয়া কোনো আপস করেননি।

    তার পুরো রাজনৈতিক যাত্রা আপসহীনতা, দৃঢ়তা ও সংগ্রামের প্রতীক হয়ে আছে। এ কারণেই দেশের রাজনীতিতে হার না মানা সংগ্রামের নাম খালেদা জিয়া। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য উপস্থিত গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

    গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকিরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন বাবুল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, মো. মনির হোসেন হাওলাদারসহ অন্যান্যরা। শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Por qué mi depósito en Realz Casino no aparece: Solución de problemas

    Índice1. Verificación del procesamiento del pago2. Métodos de pago y tiempos de acreditación típicos3. Errores comunes y soluciones inmediatas4....