More

    বরিশালে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    অবশ্যই পরুন

    স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার প্রতিবাদে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাবুগঞ্জ-মীরগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উপজেলার লোহালিয়া গ্রাম থেকে শুরু হওয়া মিছিলটি মীরগঞ্জ ফেরিঘাটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    বিক্ষুব্ধরা জানান, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বাবুগঞ্জের স্থানীয় জনগণকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। তিনি কী কারণে এমন বক্তব্য দিল জানতে চান তারা। পাশাপাশি স্থানীয়দের নিয়ে কটূক্তির প্রতিবাদ এবং ব্যারিস্টার ফুয়াদের বিচারও দাবি করেন বিক্ষোভকারীরা। জানা গেছে, মুলাদী-বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফুয়াদ।

    তিনি জন্মসূত্রে বাবুগঞ্জের নাগরিক। গত ০৮ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জ ও মূলাদী উপজেলার মধ্যবর্তী মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, ব্রিজ নির্মাণে ঠিকাদারি চায়না প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছে স্থানীয় কিছু লোক। ওইদিনই তার বক্তব্যের প্রতিবাদ জানান স্থানীয়রা। তাকে হেনস্তাও করা হয় সেখানে। একপর্যায় ঘটনাস্থল থেকে চলে আসেন ফুয়াদ।

    ওইসময় বাবুগঞ্জের লোকজনকে জড়িয়ে ‘চাঁদাবাজ’ আখ্যায়িত করায় উপজেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করে উপজেলা ছাত্রদল। এর একদিন পর বরিশাল প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ঘটনার আদ্যপ্রান্ত তুলে ধরে বক্তব্য দেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...