More

    বাকেরগঞ্জে একই ঘর থেকে দুই জন অচেতন সহ এক বৃদ্ধার লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বাকেরগঞ্জে একই ঘরে দুই জনকে অচেতন সহ এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    ১২ ডিসেম্বর শুক্রবার উপজেলার কবাই ইউনিয়নের লক্ষীপাশা এলাকার মোল্লার বাজারের নিকটবর্তী একটি বাড়িতে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অচেতন অবস্থায় দু’জন সহ এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ সহ অচেতন ব্যক্তিদের উদ্ধার করে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লার বাজার সংলগ্ন ওই ঘরে বসবাস করেন প্রশান্ত কুমার ওরফে মরন সাহা, ও তার ৯০ বছর বয়সী মা অঞ্জলি সাহা এবং স্ত্রী সন্ধ্যা রানী। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

    দুপুর পর্যন্ত তাদের কাউকে বাইরে দেখা না যাওয়ায় এবং ঘরের দরজা-জানালা বন্ধ অবস্থায় দেখে স্থানীয়রা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে তারা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের মেঝেতে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তার মধ্যে অঞ্জলি সাহাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

    স্হানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রশান্ত সাহাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এবং সন্ধ্যা রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা বলেন, উপজেলার “কবাই ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে স্বামী–স্ত্রীকে অচেতন অবস্থায় এবং এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

    কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অধিকতর তদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে। নিহতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Казино Игри Безплатно бип бип казино без Регистрация 2026

    Slotino online може да бъде считано за утвърдено казино в интернет, което предлага необходимото, за да бъде предпочитан избор...