More

    বাকেরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

     বরিশাল সংবাদ দাতা: বাকেরগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:  বাকেরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সালেহ আল রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কে.এম. সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামিম পারভেজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মেহেদী হাসান।

    এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

    সভায় প্রধান উপদেষ্টা সংসদ সদস্য আবুল হোসেন খান বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, “বাকেরগঞ্জকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gebrauchstauglichkeit, Sprachunterstutzung unter anderem effectuer Geschaftsbedingungen spielten hinein der Bevorzugung eine individuelle Person

    Eltern den ersten schritt machen inside Rouletten Einsatzen mit einfachen Entwicklungsmoglichkeiten, wie gleichfalls rot/verboten ferner eben/ungerade, in denen ihr...