More

    ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে রাজৈরে সমাবেশ

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সতন্ত্র সাংসদ প্রার্থী উসমান হাদী–এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। (১৩ ডিসেম্বর) শনিবার ১১টায় রাজৈর শাহ শূফী জোনাব আলী কেন্দ্রীয় ঈদগাহ সড়কের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

    বক্তারা বলেন, উসমান হাদীর ওপর হামলা কোনো একক ব্যক্তির বিরুদ্ধে নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন হামলা সমাজে ভয় ও নীরবতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    মুফতি মাহামুদুল্লাহ ফাহামির সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি,মাওলানা মাহাবুবুর রহমান,মাওলানা শরীয়তউল্লাহ সাদনান, মাওলানা ওমর ফারুক

    প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Como Maximizar o Pacote de Boas-Vindas do Alawin

    Índice1. Registo e Ativação do Bónus2. Entendendo a Estrutura do Bónus3. Estratégias para Cumprir os Requisitos de Aposta4. O...