More

    বাকেরগঞ্জ শহরে মাইকিং হয়ে উঠেছে নিত্য যন্ত্রণা

    অবশ্যই পরুন

    এম এইচ কামাল বাকেরগঞ্জ, বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার কারণে বেপরোয়াভাবে যত্রতত্র মাইক বাজানো হচ্ছে। এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিভিন্ন ডায়াগনস্টিকগুলো ডাক্তারের সন্ধান, নূরানী মাদ্রাসা ,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচি, গরু-ছাগল বিভিন্ন পণ্যের প্রচারণা চালানো হয়।

    এতে সড়কের পাশে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, হাসপাতাল, অফিস-আদালত, ব্যাংক-বীমার দাপ্তরিক কাজে ব্যাঘাত হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, শব্দদূষণে শরীরের প্রথম আক্রান্ত হয় কান এবং শ্রবণশক্তি। যারা সব সময় শব্দের মধ্যে থাকেন, তারা ধীরে ধীরে শ্রবণশক্তি হারাতে পারেন। শব্দদূষণের কারণে শিশু মানসিকভাবে প্রতিবন্ধী পর্যন্ত হতে পারে। অতিরিক্ত শব্দে স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকি বাড়ায়। এছাড়া মানসিক ক্লান্তি, উচ্চ রক্তচাপ, স্নায়বিক সমস্যা, অমনোযোগিতা সৃষ্টি এবং স্মৃতিশক্তি হ্রাস করে।

    বাকেরগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সকাল থেকেই মাইকে নানা প্রচারণা চালানো হয়। উচ্চ শব্দে কান ঝালাপালা। সেই সঙ্গে গাড়ির হর্নের শব্দ তো আছেই। আমরা শব্দদূষণের যন্ত্রণা থেকে মুক্তি চাই। বাকেরগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, কিন্তু, দিন-রাত সমানতালে মাইক বাজানো হচ্ছে।

    উচ্চ শব্দে পড়ায় মনোযোগ দেওয়া যায় না। বাকেরগঞ্জে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘‘উচ্চ শব্দে মাইক বাজানোর ফলে ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীরা মনোযোগ হারিয়ে ফেলে। এ কারণে পাঠদান ব্যাহত হয়।’’ আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ক্ষমতাবলে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ এবং বিধিমালায় ‘নীরব’ ‘আবাসিক’, ‘মিশ্র’, ‘বাণিজ্যিক’ ও ‘শিল্প’ পাঁচটি এলাকা চিহ্নিত করে শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

    বিধিমালার আওতায় নীরব এলাকায় দিনে (ভোর ৬টা থেকে রাত ৯টা) ৫০ ডেসিবল ও রাতে (রাত ৯টা থেকে ভোর ৬টা) ৪০ ডেসিবলের বেশি আওয়াজ করা যাবে না। একইভাবে আবাসিক এলাকায় দিনে ৫৫ ও রাতে ৪৫ ডেসিবল, মিশ্র এলাকায় দিনে ৬০ ও রাতে ৫০ ডেসিবল, বাণিজ্যিক এলাকায় দিনে ৭০ ও রাতে ৬০ ডেসিবল এবং শিল্প এলাকায় দিনে ৭৫ ও রাতে ৭০ ডেসিবল শব্দের মানমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অথচ কর্তৃপক্ষ দেখভাল না করার কারণে যত্রতত্র মাইক বাজানো হচ্ছে। মাইক ব্যবসায়ীরা জানান, ক্রেতা ও শ্রোতাদের আকৃষ্ট করতেই উচ্চ শব্দে মাইক বাজানো হয়।

    মাইক বাজাতে প্রশাসনের অনুমতি নেন কি না এমন প্রশ্নে তারা পাল্টা প্রশ্ন ছুঁড়েন, মাইক বাজাতে অনুমতি নেওয়া লাগে? এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না শব্দদূষণে পরিবেশ ও মানসিক সমস্যা হয় আমাদের আইনের যে ধারা রয়েছে সেই ধারায় জরিমানা করা হবে।

    উচ্চ শব্দে মাইক ব্যবহার বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? জানতে চাইলে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ জানান শব্দদূষণে মানুষের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় তাই আমরা এই বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino non AAMS Integrazione GamStop (Giocatori UK)

    IndiceCosa Sono i Casino non AAMS e il Loro Status per i Giocatori UKGuida Passo-Passo all'Accesso e alla RegistrazioneAnalisi...