More

    নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি কাওসারের

    অবশ্যই পরুন

    জরুরি পাসপোর্ট করানোর জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি কাওসার হোসেনের (২৫)। দুইদিনেও কাওসারের কোনধরনের খোঁজ না পেয়ে পাগলপ্রায় তার অসহায় পরিবারের সদস্যরা। বিষয়টি সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রহস্যজনকভাবে নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে।

    নিখোঁজ কাওসারের পারিবারিক সূত্রে জানা গেছে, জরুরিভাবে পাসপোর্ট করানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে রোববার (১৪ ডিসেম্বর) রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাওসার। প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল লোকশনে শেষবারের মতো দেখা গেছে ঢাকার কদমতলী এলাকায় বসে তার মোবাইল ফোনটি বন্ধ করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন-যেহেতু ঢাকার কদমতলী এলাকা থেকে কাওসার হোসেন নিখোঁজ হয়েছে, তাই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি (ওসি তদন্ত) উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...