More

    বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি

    অবশ্যই পরুন

    বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা। 

    রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র গ্রহণ করেন।

    তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭ম বারের মতো বিজয়ের পথে মেজর (অব:) হাফিজ

    ইউসুফ আহমেদ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন তজুমদ্দিন) আসনে বেসরকারী ভাবে ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মেজর (অব.)...