More

    বরিশাল থেকে ঢাকায় যাবেন পাঁচ লক্ষাধিক বিএনপি কর্মী

    অবশ্যই পরুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করেছে বিএনপি। এ লক্ষ্য সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থাসহ সার্বিক কর্মপরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বিভাগীয়, জেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও চলছে প্রস্তুতির ব্যস্ততা।

    দিনটিকে ঘিরে দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার দেশে ফেরায় ভোটের রাজনীতিতে বড় পরিবর্তন আসবে। উজিরপুর উপজেলার বাসিন্দা বই ব্যবসায়ী লিটন ফকির বলেন, তৃণমূল বিএনপি এতদিন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংশয়ে ছিল। এখন সেই সংশয় ধীরে ধীরে কেটে যাচ্ছে। এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

    অন্য বিভাগগুলোর তুলনায় বেশি কর্মী-সমর্থক নিয়ে ঢাকায় উপস্থিত হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় নেতারা। জেলার বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, আমাদের উপজেলা থেকে ১৫-২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা কয়েক দফা সভা করেছি।

    আমরা বরিশাল বিভাগ থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীরা সড়ক ও নদীপথে ঢাকায় যাবেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, আমরা বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ ও ২০টি বাসের ব্যবস্থা করেছি। এ ছাড়া নিজেদের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

    মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, তারেক রহমান ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Cons: Need to register to gain access to real time cam advice Need to choice put 3x just before withdrawing

    It normal-volatility slot enjoys a varying RTP as high as % and you may an optimum finances you can...