More

    বরিশালে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : “মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা।

    দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সদস্য বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিন, মোল্লা ফারুক হাসান, সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল প্রমুখ।

    পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক পলাশ তালুকদার। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সদস্যসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা মব ভায়োলেন্স তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনস্তার সাথে জড়িত সকল দুষ্কৃতকারী অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mit Kryptowährungen im Gepäck: Wie online Casinos die Spielwelt verändern

    Online casinos mit Krypto ermöglichen schnelle und unkomplizierte Zahlungen, was besonders im digitalen Spielumfeld zunehmend geschätzt wird und neue Möglichkeiten eröffnet.