More

    পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়া দিগন্তের জসিম, সম্পাদক দৈনিক বাংলার আরিফ তৌহীদ

    অবশ্যই পরুন

    পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের পাথরঘাটা প্রতিনিধি আবু সালেহ জসিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আরিফ তৌহীদ নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা সম্পন্ন করা হয়। গণনা শেষে দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা জনাব মেহেদী হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

    এ নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদ—সভাপতি ও সাধারণ সম্পাদক—এ প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক নয়া দিগন্তের পাথরঘাটা প্রতিনিধি আবু সালেহ জসিম এবং দৈনিক আজকের পরিবর্তনের পাথরঘাটা প্রতিনিধি জয় বিশ্বাস। ভোটগ্রহণ শেষে আবু সালেহ জসিম সভাপতি হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন স্বদেশ প্রতিদিনের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি বদরুল আহসান সাকিব এবং দৈনিক বাংলার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি আরিফ তৌহীদ।

    ভোটে বিজয়ী হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরিফ তৌহীদ। নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, পাথরঘাটা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, প্রবীণ সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খোকন, সমকালের পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি কাজীর রাকিব, মোহনা টিভির পাথরঘাটা প্রতিনিধি সুমন মোল্লা, কালবেলার পাথরঘাটা প্রতিনিধি আল-আমিন ফোরকান, দৈনিক আমাদের সময়ের পাথরঘাটা প্রতিনিধি ইমরান হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি পদে দৈনিক চিত্রের পাথরঘাটা প্রতিনিধি জামাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরটিভির পাথরঘাটা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক পদে গণকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মো. মহিবুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে দৈনিক বিকেল বার্তার পাথরঘাটা প্রতিনিধি মো. বেলাল হোসাইন। নবনির্বাচিত নেতৃবৃন্দ পাথরঘাটার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When you find yourself wanting to know how exactly to have fun with the Starburst slot, get ready for convenience!

    The fresh new Starburst ports ability another shell out-both-ways system that doubles your odds of getting effective combinations Whenever good...