More

    ভোলায় অবৈধ ট্রলিং বোটসহ জেলে আটক

    অবশ্যই পরুন

    ভোলার লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ এক জেলকে আটক করা হয়েছে। উপজেলার চর উমেদ পাংগাশিয়া সুলিজ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

    সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৩টায় কোস্ট গার্ড স্টেশন লালমোহন ভোলার লালমোহন থানাধীন চর উমেদ পাংগাশিয়া সুলিজ ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সেই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

    পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে ৯০ হাজার টাকা মূলের তিনটি ট্রলিং জালসহ একজন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং জব্দকৃত ট্রলিং জাল ও আটক জেলের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

    মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায় কোস্ট গার্ড।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mosbet-də sadə ödənişlər və sürətli oyun axını təcrübəsi

    Mosbet istifadəçilərə sadə və sürətli ödəniş üsulları təqdim edir, bu da oyun zamanı fasiləsiz və rahat təcrübə təmin edir. Sistem həm yeni, həm də təcrübəli oyunçular üçün əlçatandır.