More

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ভোলা থেকে ঢাকায় যাচ্ছেন দুইলাখ মানুষ

    অবশ্যই পরুন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ভোলা থেকে ১৫টি লঞ্চ রিজার্ভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ ১৫টি লঞ্চ ছাড়াও ভোলা-ঢাকা রুটে নিয়মিত চলাচল করা লঞ্চ ও সড়কপথে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। ভোলা থেকে দুই লাখ বিএনপির নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

    আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চঘাট ও চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে একাধিক লঞ্চ বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। পর্যায়ক্রমে রাত ১০টা পর্যন্ত ভোলা জেলার বিভিন্ন ঘাট থেকে রিজার্ভ লঞ্চগুলো ছেড়ে যাবে। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এক প্রকার বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে দ্বীপজেলা ভোলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে।

    শহর থেকে গ্রাম সর্বত্রই এখন তারেক রহমানের দেশে ফেরার আলাপ। তাদের প্রিয় নেতাকে বরণ করতে ভোলা থেকে লঞ্চযোগে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন জেলার প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মী। ভোলা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে জেলার ৭ উপজেলা বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা ঢাকার ৩০০ ফিটের জনসভায় উপস্থিত হওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

    লঞ্চযোগে কেউ কেউ ইতিমধ্যে নিজ উদ্যোগে ঢাকায় পৌঁছেছেন, আবার কেউ কেউ বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দলবদ্ধভাবে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন এবং ২৫ ডিসেম্বর সকালে একত্রিত হয়ে জনসভায় উপস্থিত হয়ে জনসভা শেষে তারা একই লঞ্চে ভোলায় ফিরবেন। ১৫টি লঞ্চের মধ্যে ভোলা সদর উপজেলা থেকে নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবে ৪টি লঞ্চ, দৌলতখান থেকে ১টি, বোরহানউদ্দিন থেকে ২টি, লালমোহন থেকে ২টি, তজুমদ্দিন থেকে ১টি, চরফ্যাশন থেকে ৪টি ও মনপুরা উপজেলা থেকে ১টি।

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকায় রওনা হওয়া বিএনপি কর্মী মো. হোসাইন ও সিদ্দীকুল্লাহ বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম নির্যাতনের শিকার হয়েও বিএনপির রাজনীতি ত্যাগ করিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করেছি। আগামী ২৫ ডিসেম্বর শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশে ফিরবেন, তাকে একনজর দেখতে ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে যাত্রা করেছি।’

    ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত ভোলা-১ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করেছি, গত ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। তার স্বদেশ প্রত্যাবর্তন বহুল কাঙ্ক্ষিত। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি দেশে ফিরছেন, এটা আমাদের জন্য আনন্দের। আমাদের নেতা তারেক রহমানকে বরণ করতে জেলার ৭ উপজেলা থেকে নেতাকর্মীরা ঢাকা যাবেন। স্থানীয় উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় নেতাকর্মীরা ঢাকায় যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Mosbet-də sadə ödənişlər və sürətli oyun axını təcrübəsi

    Mosbet istifadəçilərə sadə və sürətli ödəniş üsulları təqdim edir, bu da oyun zamanı fasiləsiz və rahat təcrübə təmin edir. Sistem həm yeni, həm də təcrübəli oyunçular üçün əlçatandır.