More

    গৌরনদীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

    অবশ্যই পরুন

    বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার রাতে ৬নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি বোমার বিস্ফোরণ হয়। হামলায় উভয় পক্ষের ৫ জন সমর্থক আহত হয়েছেন। হামলার জন্য একে-অপরকে দায়ী করেছেন। আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গৌরনদী পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদের মধ্যে চরম উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে শাওড়া এলাকায় আতিকুর রহমানের সমর্থক তারেক হোসেনের সঙ্গে সুমন মাহমুদের সমর্থক মামুন হোসেনের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

    এ খবর ছড়িয়ে পড়লে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা পাল্টাহামলার ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১৫টি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মানুষ ছোটাছুটি করতে থাকেন। সুমন মাহমুদ অভিযোগ করে বলেন, আতিকুর রহমানের সমর্থকরা বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শাওড়া মহল্লার শাহজাহান বেপারির বাড়ির সামনে আমার নির্বাচনী কার্যালয়ে বোমা হামলা চালিয়ে অফিসে বসে থাকা সাগর মোল্লা (২২) ও জামিল হোসেনসহ (২৩) চার কর্মীকে মারধর করে আহত করেছে।

    আতিকুর রহমান এ অভিযোগ অস্বীকার করে বলেন, সুমন মোল্লার সমর্থকরা বোমা হামলা চালিয়ে আমার সমর্থকদের ধাওয়া করে। এ সময় নাহার সিনেমা হলের সামনে আমার সমর্থক রিয়াজ মোল্লা (২৫) ও রাকিব হোসেনকে (২৬) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহীদুজ্জামান বলেন, রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Новите български казина пленяват с интуитивен дизайн и лесна навигация

    Интерфейсът на новите български казина впечатлява със своята простота и удобство, което улеснява ориентацията дори за по-неопитни потребители и провокира интерес към по-задълбочено разглеждане.