More

    মাদারীপুর-৩ আসনে খেলাফত মজলিশের প্রার্থী মাওলানা হুজাইফা মোল্লার মনোনয়নপত্র সংগ্রহ

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুজাইফা মোল্লা আজ শনিবার দুপুরে তার কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    এ সময় উপজেলা রিটার্নিং অফিসার নেহার চন্দ্র রায় উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের কালকিনি উপজেলা শাখার সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, কালকিনি পৌর শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. আল আমিন শিকদার,

    রমজানপুর ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন, রমজানপুর ইউনিয়নের প্রচার সম্পাদক মাইনুল হাসানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...