More

    স্বরূপকাঠিতে নির্বাচনী জনসভায় সাবেক এমপি শহীদুল হক জামালকে বিএনপি প্রার্থীর শ্রদ্ধাভরে স্মরণ

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি; পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমনের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) ধানের শীষ প্রতিকের সমাপনী জনসভা অনুষ্ঠিত হয় গত সোমবার। এদিন বিকেলে স্বরূপকাঠী পাইলট স্কুল মাঠে কয়েক হাজার লোকের নির্বাচনী এ জনসভায় বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন তার বক্তৃতায় বানারীপাড়া-স্বরূপকাঠী আসনে বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য ও হুইপ এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
    তিনি বলেন সৈয়দ শহীদুল হক জামাল চাচা এমপি থাকালীণ  এখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে যারা এসেছেন তারা শহীদুল হক জামালের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেননি। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও লুটপাট করা হয়েছে। ১৭ বছর পর সুযোগ এসেছে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে আবারও পিছিয়ে যেতে হবে। তাই শান্তি ও   উন্নয়নের স্বার্থে দলমত,ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
    এলাকার উন্নয়নের রূপকার এবং মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য সৈয়দ শহীদুল হক জামালের নাম উচ্চারণ করতেই জনসভাস্থলে উপস্থিত বিএনপির নেতা-কর্মী-সমর্থকসহ জনসাধারণ আবেগাপ্লুত হয়ে ওঠেন। স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
    এছাড়াও স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফকরুল আলম,সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তৃতা করেন। প্রসঙ্গত, সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১,১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী ও,২০০১ সালে তৎকালীণ বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠী আসনে বিএনপির ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন।
    তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, জাতীয় সংসদের হুইপ, পিরোজপুর ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এবং রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন। তিন বার সংসদ সদস্য থাকাকালীণ তিনি বানারীপাড়া-স্বরূপকাঠীর অবহেলিত জনপদে অভূতপূর্ব উন্নয়ন করে সবার হৃদয়ের মধ্যমনি হয়ে আপামর জনতার ভাইজান হয়ে ওঠেন। কর্মগুনে মৃত্যুর ৬ বছর পরেও সবাই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী-৪ কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে আটক-২, গোপন কক্ষে ছবি তোলার দায়ে আটক-১

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেয়ার চেষ্টার দায়ে দায়ে দুই জনকে ও গোপন কক্ষে ছবি তোলার দায়ে...