More

    ঘন কুয়াশা থাকায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

    অবশ্যই পরুন

    ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিরাপত্তা) বাবু লাল বৈদ্য।

    তিনি জানান, হঠাৎ করে নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে গেছে। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় সারাদেশে নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিএ জানায়, ঢাকা, চাঁদপুর, বরিশাল, ভোলা ও উপকূলীয় অঞ্চলসহ দেশের সব নৌরুটে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

    চলাচলরত লঞ্চগুলোকে যে যেখানে অবস্থান করছে, সেখানেই নদীর তীরে নিরাপদ স্থানে নোঙর করে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনায় নিয়ে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    SpinRise Bewertungen von Schweizer Spielern

    **Kostenloser Zugang zu Sunrise Village bedeutet https://casinospinrise.org/ nicht, dass überhaupt keine Ausgaben entstehen können** – selbst wenn der Einstieg...