More

    আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবরোধ

    অবশ্যই পরুন

    আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড়ে আসেন।

    এর আগে, শরিফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেন। সারারাত তারা শাহবাগে অবস্থান করেন। ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

    তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন। সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ে শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা।

    জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...