More

    রাজধানীতে বিএনপি নেতাকে প্রকাশ্যে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় বিএনপি নেতা রাকিব হোসেন বিশালকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রাকিব আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

    শনিবার (২৭ ডিসেম্বর) রাতে জহুরি মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

    এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, মাগরিবের নামাজের পর রাকিব নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

    তবে কি কারণে এই ঘটনা ঘটানো হয়েছে সে বিষয়ে জানার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ঢাকা উদ্যানের মহিউদ্দিন ও রাজু গ্রুপের লোকজন রাকিবকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rooli Casino Quick‑Play Guide: Mastering Rapid Slots, Crash & Instant Wins

    Short‑Hit Fever: Why Quick Wins Keep You Coming BackRooli Casino thrives on moments of adrenaline that last only a...