More

    কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

    অবশ্যই পরুন

    কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে সন্ত্রাসী বিরোধী মামলায় মোঃ মস্তফা ব্যাপারী নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মস্তফা ব্যাপারী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ.লীগের সাবেক সাধারন সম্পাদক।

    আজ সোমবার তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, আ.লীগ নেতা মোস্তফা বেপারী দীর্ঘদিন ধরে এলাকায় সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনার দায়ে রোববার রাতে তাকে পৌর এলাকার ভূরঘাটার পানের আরৎ থেকে আটক করেছেন কালকিনি থানা পুলিশ।

    পরে তাকে সন্ত্রাসী বিরোধী  মামলায় গ্রেফতার করে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক (এআই) পল্লব জানান, মোস্তফা বেপারীকে সন্ত্রাসী বিরোধী মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় কুপিয়ে ও হাতুড়িপেটায় যুবলীগ কর্মীকে হত্যা চেষ্টা

    রাহাদ সুমন, বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামে মাসুম বেপারী নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও হাতুড়িপেটায়...