More

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন করা হয়েছে 

    অবশ্যই পরুন

    গলাচিপা প্রতিনিধি  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ অনুসন্ধান করার পাশাপাশি আর্টিকাল ৭৩, ৭৫, ৭৭ এবং আর্টিকাল ৯১বি(৩) এর আওতাধীন অপরাধসমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকা  ১১৩,
    পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা উপজেলা) এর জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে এবং বিচার বিভাগীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।  এ উপলক্ষে রবিবার বিকেল ৪ টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
    এ আদালতে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে  বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদকে। তাঁকে উক্ত কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ আদালতে নির্বচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও অপরাধ সমূহের সংক্ষিপ্ত বিচারের নিমিত্ত “নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি” নির্বাচন পরবর্তী গেজেট প্রকাশকালীন পর্যন্ত ১১৩, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা উপজেলা) আসনে দায়িত্ব পালন করবেন।
    জানা গেছে,  পটুয়াখালী-৩ আসনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বক্স স্থাপন এবং হটলাইন ০১৩৩৯৩১৪১৬৯ দেওয়া থাকবে। এ আদালতে সার্বক্ষণিক লিখিত অভিযোগ বা হটলাইনে যে কেউ অভিযোগ করতে পারবেন। উক্ত অভিযোগ যাচাই বাছাই করে বিচার সম্পন্ন করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...