More

    ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারী মহাসমাবেশ স্থগিত

    অবশ্যই পরুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারী ঢাকায় এই মহাসমাবেশ হওয়ার কথা ছিল। ইতিমধ্যে নেতাকর্মীরা সারাদেশ থেকে ঢাকা যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিল। এমতাবস্থায় ২ জানুয়ারী শুক্রবার দুপুরে দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠকে মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে মহাসমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

    ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম,অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদীর হন্তারককে গ্রেফতার, আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষে আগামী ৯ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কতৃক জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিলো।

    সেই সিদ্ধান্ত পুনঃবিবেচনা করে আগামী ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা এবং নির্বাচনী পরিবেশের প্রতি সন্মান জানিয়ে জাতীয় মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Remember to always play sensibly and select reliable web based casinos getting a secure and fun sense

    Since we have looked, to experience online slots the real deal profit 2026 now offers a vibrant and you...