More

    চরফ্যাশনে চালককে হত্যা করে গাড়ি ছিনতাই জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    জে এইচ রাজু স্টাফ রিপোর্টার: অটো চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শশীভূষন থানা অটো মালিক ও চালকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকালে শশীভূষন বাজার সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন শশীভূষন থানা বি.এনপির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, যুবদল নেতা মাহে আলম,শশীভূষন থানা কৃষকদল সভাপতি কামাল উদ্দিন,শশীভূষন থানা চালক দল সভাপতি আবুবকর ছিদ্দিক বন্ধুকশী,সাধারন সম্পাদক ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা সহ প্রমুখ।

    বক্তারা বলেন, গত ৩০ ডিসেম্বর রাতে চরফ্যাশনের এওয়াজপুর ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অটো ড্রাইভার আবুবকর ছিদ্দিক(বলি) কে পাশ্ববর্তী উপজেলা লালমোহনের গজারিয়ায় আসা যাওয়ার জন্য রিজার্ভ ভাড়া করে নিয়ে একদল দুর্বৃত্ত পথিমধ্যে তাকে হত্যাকরে তার চালিত অটো বোরাকটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
    আমরা এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।

    মানববন্ধনে অটো বোরাক মালিক ও শ্রমিক সংগঠনের সকল সদস্য ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...