More

    তাসনিম জারার মনোনয়ন বাতিল

    অবশ্যই পরুন

    ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

    এর আগে ২৯ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।

    হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া দেশের বাইরে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

    সম্পদের বিবরণে দেখা যায়, তাঁর নামে কোনো বাড়ি, ফ্ল্যাট, কৃষিজমি বা অকৃষিজমি নেই। তবে তাঁর কাছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। ব্যাংকে নিজের নামে জমা রয়েছে মাত্র ১০ হাজার ১৯ টাকা, আর হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। পাশাপাশি তাঁর কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।

    হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ, দায় কিংবা সরকারি পাওনা নেই। স্বামী খালেদা সাইফুল্লাহর সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। তাঁর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা এবং ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে স্বামীর আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।

    ব্যক্তিগত তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তাঁর পিতার নাম ফখরুল হাসান এবং মাতার নাম আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...