More

    বাকেরগঞ্জে নারী শিক্ষা প্রসারে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ সংবাদ দাতা : বাকেরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল গারুরিয়া ইউনিয়নের কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

    এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী  মোঃ হাসান আলী খানের  দুই পুত্র  মোঃ এসএম কাইউম খান ও মোঃ কবীর খানের ঐকান্তিক সহোযোগিতায় তাদের মা এবং বাবার নামের সাথে মিল রেখে  গড়ে তোলে কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় নামের এই বিদ্যাপীঠ।
    ২০১০ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় উপজেলার  মধ্যে বেশ সন্তোষজনক ফলাফল অর্জনের স্বাক্ষর রেখেছে। তাছাড়া খেলা ধুলায়ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের রয়েছে বেশ সাফল্য।
       কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি বাকেরগঞ্জ  উপজেলায় এসএসসি পরীক্ষায় কলসকাঠি ও গারুরিয়া কেন্দ্রের মধ্যে  ২০২৫ সালে প্রথম স্হান অর্জন করে। শুরু  থেকেই বাছাইকৃত এক ঝাক তরুণ মেধাবী শিক্ষক এবং দক্ষ পরিচালনা পর্ষদ  মন্ডলী দ্বারা  বিদ্যালয়টি  অত্যন্ত সুনামের সহিত পরিচালিত  হয়ে আসছে।
     তাছাড়া স্বতন্ত্র বালিকা বিদ্যালয় হিসাবে শিক্ষার্থীদের আসা- যাওয়া সহ বিদ্যালয় অবস্থান কালীন সার্বিক নিরাপত্তার বিধানে  ম্যানেজিং কমিটির সদস্য  সহ প্রতিজন শিক্ষক খুব আন্তরিক। অন্ত্যন্ত মনোরম সবুজে ঘেরা বেশ নান্দনিক পরিবেশে বিদ্যালয়টির অবস্হান এবং মানসম্মত পাঠদান ও আশানুরুপ ফলাফল হওয়ায় প্রতি বছরই বাড়ছে শিক্ষার্থীর সংখ্যা।
    সর্বশেষ ফলাফলের দিক দিয়ে  বাকেরগঞ্জ উপজেলার দশটি বিদ্যালয়ের ভিতরে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...