More

    কালকিনিতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা মৎস্য অফিসের তত্ত্বাবধানে বাছুর সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ফকাস এন্টারপ্রাইজের পরিচালক মো. আসাদের বিরুদ্ধে কম ওজনের বাছুর সরবরাহের অভিযোগ পাওয়া গেছে।

    অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প জীবিকায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৬০ জন নিবন্ধিত দরিদ্র জেলের মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণের উদ্যোগ নেয় উপজেলা মৎস্য অফিস। প্রতিটি বাছুরের নির্ধারিত ওজন ছিল ৬০ কেজির বেশি এবং মূল্য ধরা হয় ২৭ হাজার ৮০০ টাকা।

    সোমবার (৫ জানুয়ারি) সকালে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে বাছুর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ওজন পরিমাপ করা হলে দেখা যায়, বিতরণকৃত ৬০টি বাছুরের মধ্যে ১৩টির ওজন ৬০ কেজির কম। বিষয়টি ধরা পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের নির্দেশে ওই ১৩টি বাছুর তাৎক্ষণিকভাবে ঠিকাদারের কাছে ফেরত পাঠানো হয়।

    এ ঘটনায় বাছুর না পাওয়া জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে অভিযোগ করে বলেন, মৎস্য অফিসের কিছু কর্মকর্তার যোগসাজশে ঠিকাদার কম দামে কম ওজনের বাছুর সংগ্রহ করেছেন।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তারা।

    ঠিকাদার মো. আসাদ বলেন, “১৩টি বাছুর ফেরত দেওয়া হয়েছে। এ বিষয়ে আমার আর কিছু বলার নেই।”
    উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দাশ জানান, অনিয়মের কারণে কম ওজনের বাছুরগুলো ফেরত পাঠানো হয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন বলেন, “নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত রাখতে এবং জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর দেওয়া হচ্ছে। কম ওজনের ১৩টি বাছুর ফেরত পাঠানো হয়েছে এবং নির্ধারিত ওজনের বাছুর পুনরায় সরবরাহ করা হবে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Código de Bonificación de Legiano Casino: Dónde Encontrarlo y Cómo Usarlo

    Índice¿Qué es un Código de Bono de Legiano casino?Dónde Encontrar los Códigos Promocionales VálidosGuía Paso a Paso para Canjear...