More

    ঘন কুয়াসায় ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের সমাদ্দারে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশায় গাড়ি চাপায় মাদারীপুরের সমাদ্দারে এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে।

    নিহত সুমন সরদার(৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা যায়নি।

    হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, (০৪ জানুয়ারি) রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুররের রাজৈর ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশায় কারণে গাড়ি চাপায় এনজিও কর্মী সুমন সরদার গুরুতর আহত হয়।

    পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী কিছু হাইওয়ে পুলিশের সদস্যরা সুমনকে রাস্তার পাশে পরে থাকতে দেখলে, তারা সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা সনাক্ত করা যায়নি।

    রাজৈর থানায় অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....