More

    কাঠালিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ওলামা লীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    ​কাঠালিয়া প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় থানা পুলিশের পৃথক অভিযানে ওলামা লীগের উপজেলা সভাপতি এবং যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    ​ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার ​পুলিশ সূত্রে জানা গেছে, কাঠালিয়া উপজেলা ওলামা লীগের সভাপতি ও চিংড়াখালি মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৪নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মশাবুনিয়া গ্রামের মো. সৈয়দ আলী হাওলাদারের ছেলে।

    ​যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
    ​পৃথক অভিযানে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন যুবলীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মহারাজকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা পুলিশ।

    ​এর আগে, গত ১৫ই ডিসেম্বর শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হক হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।

    ​কাঠালিয়া থানা পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...