More

    ঝালকাঠির নলছিটিতে গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক

    অবশ্যই পরুন

    হাসান আরেফিন, নলছিটি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    জেলা তথ্য অফিসের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মোঃ জোবায়ের হাবিব। এতে কুশংগল ইউপি প্যানেল চেয়ারম্যান মো: আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তার প্রমুখ।

    এসময় বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকলকে অংশগ্রহণ করতে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...