More

    চাঞ্চল্যকর আয়েশা হত্যা: বাবার জামিন নাকচ, দুই দিন রিমাণ্ডে

    অবশ্যই পরুন

    রাঙ্গাবালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে চাঞ্চল্যকর আয়েশা মনি হত্যার নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার বাবা বাবুল প্যাদার জামিন আবেদন নাকচ করেছে আদালত। একই সঙ্গে তাকে দুই দিন রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন হাসান এ আদেশ দেন।

    সংশ্লিষ্ট আইনজীবী ও মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুরে বাবুল প্যাদাকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে বাবুল প্যাদাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ। এ সময় বিবাদি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বাবুলকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. জসিম উদ্দিন জামিন নাকচের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক বাবুল প্যাদার জামিন আবেদন নাকচ করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে একই মামলার মূল আসামি নিহত আয়েশার চাচাতো চাচা রুবেল প্যাদা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। জবানবন্দিতে আয়েশার বাবা বাবুল প্যাদার নির্দেশে হত্যাটি করেছেন বলে দাবি করেন তিনি। এই জবানবন্দির ভিত্তিতেই সোমবার বিকেলে বাবুল প্যাদাকে খুনের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়।

    আয়েশা হত্যাকাণ্ড মামলার বাদি বড়ো বোন সাথী বেগমের দাবি, চাচাতো চাচা রুবেল প্যাদা তার বাবা বাবুল প্যাদাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফাঁসিয়েছেন। তার বাবা নির্দোষ। তিনি হত্যার দায় স্বীকার করা প্রকৃত অপরাধীর বিচার চান।

    মামলার তদন্তকারী কর্মকর্তা রাঙ্গাবালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ বলেন, গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন হওয়ায় আমরা বাবুল প্যাদার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলাম। শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা মনি নিখোঁজের দুই দিন পর গত রোববার নিজ বাড়ির রান্নাঘরের বারান্দা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Although not, such extra revolves are usually appropriate to have find position online game

    Dominance Casino takes a more playful yet , equally entertaining approach to roulette, providing tables with exclusive themes and...