More

    কালকিনি পল্লী সঞ্চয় ব্যাংক-এ চুরি

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলা এলাকায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। আজ ভোররাতে কালকিনি পল্লী সঞ্চয় ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে।

    জানা যায়, চোর বা চোরের দল ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দুটি কম্পিউটার সিপিইউসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। ঘটনার পর সকালে ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।

    এলাকাবাসীর অভিযোগ, কালকিনিতে চোরের উৎপাত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতে ফাসিয়াতলা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রেও চুরি হয়েছে। এছাড়া কয়ারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের টিউবওয়েলের মাথা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

    কিছুদিন আগে কালকিনি উপজেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের হিসাব সহকারীর কক্ষেও জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটে।

    স্থানীয়দের দাবি, গত এক বছরে উপজেলা সদরে একাধিক চুরির ঘটনা ঘটলেও কার্যকর প্রতিকার দেখা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর ও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...