More

    মেঘনায় নৌকাডুবি, নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    মেঘনা নদীতে ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাডুবিতে নিখোঁজের ১০ দিন পর তিন জেলের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক জেলে। মঙ্গলবার ভোরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেন হিজলার কালিগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।

    নিহতরা হলেন, হিজলা উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা সাগর মীরের ছেলে শাহীন মীর (২০), একই এলাকার জাহাঙ্গীর বেপারীর ছেলে নয়ন বেপারী (১৯) এবং বাথুয়া গ্রামের কাদের সিকদারের ছেলে আরিফ সিকদার (১৯)। নিখোঁজ শাহীন সিকদার (১৮) উপজেলার পালপাড়া গ্রামের মনির সিকদারের ছেলে। তার সন্ধানে মেঘনা নদীতে ঘুরছেন স্বজনরা। পুলিশ জানায়, ১০ জানুয়ারি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে মেঘনা নদীর লালবয়া এলাকায় মাছ শিকারের যান ৫ তরুণ জেলে।

    নদীতে জাল ফেলে তারা নৌকায় ঘুমিয়ে পড়েন। এ সময় ইঞ্জিনের পাখার পাশ দিয়ে পানি ঢুকে নৌকা ডুবতে থাকলে তারা টের পান। তখন তারা সাঁতরে তীরের দিকে রওনা দেন। এর মধ্যে একজন তীরে উঠতে পারলেও বাকিরা নদীতে তলিয়ে যান। নদী থেকে বেঁচে ফেরা শামীম দিদারের (১৮) বরাতে পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল  বলেন, ‘শামীম সাঁতরে মেহেন্দিগঞ্জের মীরের খাল এলাকায় পৌঁছুলে একটি নৌকা তাকে উদ্ধার করে। তবে অন্যদের খোঁজ পাওয়া যায় পায়নি।

    ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা ও প্রচুর শীত থাকার কারণে তারা নদীতে ডুবে মারা গেছেন। তিনি বলেন, নিখোঁজদের মধ্যে ভোরে নদীতে ভাসমান অবস্থায় শাহীন মীরা এবং আরিফ সিকদারের লাশ পাওয়া যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়।

    মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, মঙ্গলবার দুপুরে মেঘনা নদীর মেহেন্দিগঞ্জ উপজেলার মীরা বাজার এলাকায় একটি ভাসমান লাশ পাওয়া যায়। খবর পেয়ে নয়ন বেপারীর স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরে প্রক্রিয়া চলছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    All licensed British web based casinos promote a good types of has that produce all of them stay ahead of its race

    Regardless of if Mr Las vegas already doesn't promote zero-put bonuses, the extensive game choice and you may rewards...