More

    উজিরপুরে এবার মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নুরানী মাদ্রাসার প্রথম জামাতের এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

    গ্রেফতারকৃত ওই মাদ্রাসা শিক্ষক জাহাঙ্গীর আলম উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী গ্রামের মৃত এসকেন্দার সরদারের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক জাহাঙ্গীর আলম প্রায়ই মাদ্রাসার প্রথম জামাতের ওই শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে হাত দিয়ে যৌন হয়রানি করতেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে শিক্ষক জাহাঙ্গীর একইভাবে ওই শিক্ষার্থীকে যৌন হয়রানি করে।

    পরবর্তীতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে ঘটনাটি তার মা-বাবার কাছে জানালে তাৎক্ষনিক ওই শিক্ষার্থীর বাবা মিরাজ সিকদার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তবে অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার বিরুদ্ধে এগুলো সব মিথ্যা। আমাকে ফাঁসানো হয়েছে।’ উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...